আবারো বায়ুদূষণের শীর্ষ নগরী ঢাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৯ মে ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এক রকম লকডাউন হয়ে আছে ঢাকা। বন্ধ কল-কারখানা, রাস্তায় নেই আগের মতো যানবাহন, তবুও ঢাকার বাতাসের মানের উন্নতি হয়নি। বিশ্বের দূষিত বাতাসের নগরীতে শীর্ষ স্থানে আবারও ঢাকা। গতকাল নগরীতে বৃষ্টি হলেও এই সন্তোষজনক ফল হয়নি। স্বাস্থ্যঝুঁকিতে ঢাকাবাসী।
শনিবার (৯ মে) দুপুরে ১৭১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে উঠে এসেছে জনবহুল শহর ঢাকা। গত হওয়া কয়েক ঘণ্টার হিসেব নিয়ে এই ফলাফল নির্ধারণ করা হয়। তবে মুহূর্তে এই ফলাফল বাড়ে-কমে।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের হানয় ও ভারতের দিল্লী।তবে দূষিত বাতাসের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম নম্বরে।
একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য, স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই প্সাস্থ্যকর, ৩০০ এর অধিক স্কোর হলে তা বিপদজনক।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।
-জেডসি
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন










