আবাসিক হোটেল থেকে দুই বস্তা কনডমসহ আটক ১০ নারী-পুরুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় ‘তানিম’ ও ‘বৈশাখী’ আবাসিক হোটেল অভিযান চালিয়ে খদ্দেরসহ ১০ নারী-পুরুষকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। এ সময় দুটি হোটেলে তল্লাশি চালিয়ে ১৩৫ পিস ইয়াবা, দুই বস্তা কনডম, চারটা জিংসিন, ১৫০ পিস জেল ও যৌন উত্তেজক ট্যাবলেটও নগদ দুই লাখ ২৭ হাজার টাকাসহ হোটেল ম্যানেজার আব্দুস সাত্তারকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১, সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয় রায় ও র্যাব-১১, সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক দশজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র্যাব-১১ সিপিসি-২-এর উপ-পরিচালক প্রণব কুমারের নেতৃত্বে আলেখারচর বিশ্বরোডে অবস্থিত আবাসিক হোটেল ‘তানিম’ ও ‘বৈশাখীর’ দোতলার একটি ড্রয়ারে তল্লাশি চালিয়ে ১৩৫ পিস ইয়াবা, দুই বস্তা কনডম ও নগদ দুই লাখ ২৭ হাজার টাকাসহ হোটেল ম্যানেজার আব্দুস সাত্তারকে আটক করা হয়। আটককৃত আব্দুস সাত্তার কুমিল্লার হোমনা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে।
অভিযানের সময় দুটি হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনজন যুবক, দুইজন খদ্দের ও চারজন তরুণীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় আটককৃতদেরকে ২০০ টাকা করে জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘তানিম’ ও ‘বৈশাখী’ হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজারের রুম থেকে ১৩৫ পিস ইয়াবা ও নগদ দুই লাখ ২৭ টাকা উদ্ধার করেছি। সেই সঙ্গে হোটেলের ম্যানেজার আব্দুস সাত্তারকে আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-জেডসি
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



