ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৭:৪০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আমদানির সঙ্গে দামও বেড়েছে পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পেঁয়াজের আমদানি বেড়েছে। বন্দরে চাহিদা থাকায় বেড়েছে দামও। দুই দিনের ব্যবধানে বিভিন্ন প্রকারভেদে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে তিন টাকা।

দুইদিন আগে বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ বিক্রি হতো ১১ থেকে ১৪ টাকা। আজ সেই  পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা দরে।

দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন, ভারতে নির্বাচনের কারণে সে দেশের মোকামগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে ট্রাকের ভাড়া বেশি হওয়ার কারণেও পেঁয়াজের দাম বাড়ছে।

হঠাৎ করে বন্দরে পেঁয়াজের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।

হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহে ভারতীয় ১২৩টি ট্রাকে তিন হাজার ৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হলেও গতকাল বৃহস্পতিবার ভারতীয় ৪২টি ট্রাকে এক হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

-জেডসি