ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আমরণ অনশনে রোকেয়া হলের পাঁচ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদে পুনরায় নির্বাচন ও হল প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগসহ চার দফা দাবিতে আমরণ অনশনে বসেছে রোকেয়া হলের ৫ শিক্ষার্থী।  আজ বুধবার রাত ৯টা থেকে হলের মূল ফটকে অবস্থান নিয়েছেন তারা।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন-রাফিয়া সুলতানা, শ্রবণা শফিক দিপ্তী, প্রমী খিসা, শেখ সায়িদা আফরিন শাফি, জয়ন্তী রায়না, সায়িদা আফরিন শাফি।

তারা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

চার দফার মধ্যে আরও রয়েছে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।