ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৫:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

আমার ছেলে যে সৎ ছিল তা প্রমাণ হয়েছে : জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৬ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সবার ভালোবাসায় আমার ছেলে যে সৎ ছিল তা প্রমাণ হয়েছে, তাকে সৎ প্রমাণেই নির্বাচসবার ভালোবাসায় আমার ছেলে যে সৎ ছিল তা প্রমাণ হয়েছে, তাকে সৎ প্রমাণেই নির্বাচনে এসেছিলেন বলে জানিয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত গাজীপুরের মেয়র জায়েদা খাতুন।নে এসেছিলেন বলে জানিয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত গাজীপুরের মেয়র জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় নির্বাচনের জয় গাজীপুরবাসীকে উৎসর্গ করে জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসীর কাছে অনেক ঋণ। সবার ঋণ শোধ করতে চাই কাজ করে। ছেলেকে পাশে নিয়ে কাজ করবো। আমার ছেলের বাকি কাজ শেষ করবো।

তবে গাজীপুর সিটিকে সুন্দর করে গড়ে তুলতে সবার সহযোগিতা চান জায়েদা খাতুন। পাশাপাশি আজমত উল্লাকেও শহরের উন্নয়নে পাশে চান বলে জানান তিনি।

ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জায়েদা খাতুন। আগামী দিনে তার সহযোগিতাও চান তিনি।