‘আমি ওকে জন্মের আগে থেকে চিনি’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে টালিগঞ্জের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার অভিনীত ছবি ‘রান্না বাটি’। শুধু মায়ের হাতের রান্না নয়, বাবার হাতের রান্নাও যে সন্তানদের বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিষয় নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি।
এই সিনেমায় মুখ্য চরিত্রে ঋত্বিক এবং সোহিনী অভিনয় করলেও ঋত্বিকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শোলাঙ্কি রায়। ঋত্বিকের মেয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুমেঘাকে। বড়বেলার চরিত্রে অভিনয় করবেন ইদা দাশগুপ্ত।
সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। অভিনয় করবেন বরুণচন্দ্র, প্রদীপ কুমার নন্দী, রনজয় ভট্টাচার্য, তীর্থঙ্কর মজুমদার, অভিষেক বসু সহ আরও অনেকে। অনেকেই ভেবেছিলেন ছবিটি হয়তো মাছের ঝোল সিনেমার সিক্যুয়েল কিন্তু এই ছবিটির গল্প একেবারে অন্যরকম।
সিনেমার দেখানো হবে ঋত্বিক স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করছিলেন। মেয়েকে পর্যাপ্ত সময় না দেওয়ার ফলে মায়ের সঙ্গে একটা আলাদা তৈরি করে ফেলেছিল মেয়ে। স্ত্রীর মৃত্যুর পর মেয়ের সঙ্গে দূরত্ব ঘোচানোর জন্য বারবার চেষ্টা করেও সফল হয় না ঋত্বিক।
এরপরেই এমন একজনের সঙ্গে দেখা হয় যে ঋত্বিককে রান্নাঘরের রাস্তা দেখিয়ে দেয়। যেহেতু মা-মেয়ের সম্পর্ক গড়ে উঠেছিল রান্নাঘরে, তাই মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য সেই রান্নাকেই সঙ্গী করেন ঋত্বিক। ধীরে ধীরে ঋত্বিক কি পারবে মেয়ের মন জয় করতে?
এই সিনেমায় অভিনয় করার সুবাদে ইদার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে সোহিনীর। যদিও এই প্রথমবার নয়, ২০১৭ সালে ‘সব ভুতুড়ে’ ছবিতেও ইদা এবং সোহিনী একসঙ্গে অভিনয় করেছিলেন। কিন্তু, শুধু ছবির জন্য নয়, ইদাকে বহু বছর আগে থেকে চেনেন সোহিনী।
২৯ অক্টোবর ‘রান্না বাটি’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সোহিনী বলেন, ‘আমি ইদাকে সেদিন থেকে চিনি যেদিন ও জন্মগ্রহণও করেনি। ওর জন্মানোর আগে থেকে ওর সঙ্গে সম্পর্ক আমার। আমি ওর মাকে সাধ খাইয়েছি। সম্পর্কে আমি মাসি হলেও ও আমাকে দিদি বলে ডাকে।’
টলিউড অনলাইন দ্বারা শেয়ার করা ভিডিওতে দেখা যায় সোহিনী আরও বলছেন, ‘আমার আর ওর বয়সের যা ফারাক তা শুনে মনে হতেই পারে আমি বুড়ি হয়ে গিয়েছি। কিন্তু ও যখন আমাকে দিদি বলে ডাকে তখন মন ভালো হয়ে যায়। পাশে বসে থাকা ঋত্বিককেও ইদার সঙ্গে বন্ধুত্বের কথা গল্প করে শোনান সোহিনী।’
প্রসঙ্গত, ইদা অভিনেত্রী অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং বিরসা দাশগুপ্তের কন্যা। ইদার দিদির নাম মেঘলা। ইদার ঠাকুমা চৈতালি দাশগুপ্ত একজন বিখ্যাত অভিনেত্রী। খুব ছোটবেলা থেকেই রুপালি পর্দায় পদার্পণ করেছে এই ছোট্ট মেয়েটি, যদিও ইতিমধ্যেই ইদার অভিনয় মুগ্ধ করেছে সকলকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










