আমি হয়তো প্রথম নারী, তবে শেষজন না: কমলা হ্যারিস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশা প্রকাশ করেছেন যে তিনিই এ পদে শেষজন হবে না। নির্বাচিত হওয়ার পর শনিবার জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে কমলা বলেন, ‘এ অফিসে আমি হয়তোবা প্রথম নারী, কিন্তু আমিই শেষজন হব না।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দুই শ বছরেরও অধিক সময় ধরে সর্বোচ্চ পদগুলো মূলত শ্বেতাঙ্গ পুরুষদের মুঠোতে রয়েছে। সেই প্রতিবন্ধকতা ভেঙে দেয়া কমলা তার সফলতার জন্য নারী, বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
কমলা তার ভাষণে নিজেকে সেইসব নারীদের সংক্রাম, সংকল্প ও শক্তির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। এ সময় তার শরীরে ছিল নারীদের ভোটাধিকারের প্রতি সম্মান জানিয়ে পরা সাদা স্যুট। দেশের অন্যতম বলিষ্ঠ বাধা ভেঙে একজন নারীকে নিজের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়ার মতো সাহস দেখানোর জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনেরও প্রশংসা করেন কমলা।
ক্যালিফোর্নিয়ার ৫৬ বছর বয়সী সিনেটর কমলা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তিও যিনি ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এ নির্বাচিত হওয়া আমেরিকার সংস্কৃতির বহুত্ববাদকেই তুলে ধরে। যদিও এ বৈশিষ্ট্যটি ওয়াশিংটনে ক্ষমতার কেন্দ্রে বহুলাংশে অনুপস্থিত।
চার বছর আগে হিলারি ক্লিনটনের পরাজয়ের ফলে বিধ্বস্ত হয়ে পড়া নারীদের জন্য আশার নতুন আলো হয়ে দেখা দিয়েছেন নারী হিসেবে আমেরিকান সরকারের এখন পর্যন্ত সর্বোচ্চ মর্যাদা ভাইস-প্রেসিডেন্ট পদে যাওয়া কমলা। নিজের কৃষ্ণাঙ্গ পরিচয়ের কারণে তিনি ব্যক্তিগত স্তর থেকেই পুলিশি নির্যাতন ও পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার।
অনুষ্ঠানে বাইডেনের বক্তব্যের পর মঞ্চে স্বজনদের নিয়ে হাজির হন কমলা।
গত দুই দশক ধরে ডেমোক্র্যাটিক রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে থাকা কমলা সিনেটর হওয়ার আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে ছয় বছর এবং সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।
বাইডেন তার নির্বাচনী দৌড়ের সঙ্গী হিসেবে কমলাকে বাছাই করার আগে তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে নিজেই প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার মনোনয়ন প্রত্যাশি ছিলেন। পরে প্রাথমিক বাছাইয়ের দৌড় থেকে তিনি সরে দাঁড়ান এবং বাইডেনকে সমর্থন দেন। তারা আগামী ১০ জানুয়ারিতে শপথ নেয়ার অপেক্ষায় আছেন।
১৯৬৪ সালে জন্ম নেয়া কমলার মা শ্যামলা গোপালান ভারতীয় এবং বাবা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান। কমলা ও তার বোন ছোট থাকতেই তাদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায় এবং পরে কমলা তার মায়ের কাছে বড় হন।
মাকে স্মরণ করে কমলা শনিবার রাতে বলেন, ‘তিনি যখন ১৯ বছর বয়সে ভারত থেকে এখানে এসেছিলেন, তখন তিনি সম্ভবত এ মুহূর্তটি খুব একটা কল্পনাও করেননি। তবে তিনি এমন এক আমেরিকাতে গভীরভাবে বিশ্বাসী ছিলেন যেখানে এ ধরনের মুহূর্ত ঘটা সম্ভব।’ ইউএনবি
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








