আমিরাতকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৪ পিএম, ১৩ জুলাই ২০১৮ শুক্রবার
ফাহিমা আক্তারের হ্যাটট্রিকে আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আমিরাতের দেয়া ৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে যায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী বিশ্বকাপের বাছাইপর্বের ১১তম ম্যাচ ছিলো এটি।
আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের নারী ক্রিকেট দল। টসে জিতে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপের মুখে পড়ে আরব আমিরাতের ব্যাটসম্যানরা। ২৮ রানে দুই উইকেট হারানো আমিরাতকে বড় ধাক্কাটা দেন ফাহিমা।
ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে ওভারের শেষ তিন বলে তিনি যথাক্রমে ওজা (১৮), ডোনা (৩) ও এগোদাগের (০) উইকেট তুলে নেন। এর মধ্যে রুমানার ক্যাচে বিদায় নেন ডোনা, নাহিদা আক্তারের তালুবন্দী হয়ে ফিরেন সর্বোচ্চ আঠার রান করা ওজা। আর শেষ বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে এগোদাগেকে বিদায় করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফাহিমা।
টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি নারী বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন ফাহিমা খাতুন। ইনিংসের ১৩তম ওভারের শেষ তিন বলে টানা তিন উইকেট তুলে নেন ফাহিমা। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম নারী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন রুমানা আহমেদ।
সবমিলিয়ে ৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচে ৪ উইকেট তুলে নেন ফাহিমা। দুই উইকেট করে নেন নাহিদা আক্তার ও রুমানা। বাকি উইকেটটি রান আউট। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে মাত্র ৩৯ রানে সব উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত।
৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে নিগার সুলতানার (২২ বলে ২১) ব্যাট থেকে। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বল হাতে হ্যাটট্রিকের দেখা পাওয়া ফাহিমা খাতুন।
আরব আমিরাতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এই জয়ে `এ` গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত বাংলাদেশের। তাতে মিলেছে সেমিফাইনালের টিকিট। যেখানে প্রতিপক্ষ হবে বি-গ্রুপের রানার্সআপ ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যকার প্লে-অফ খেলে জিতে আসা দলটি। তাতে জিতে ফাইনালে পা রাখতে পারলেই মিলবে বিশ্বকাপে খেলার টিকিট। ওই প্লে-অফে খেলবে `বি` গ্রুপের রানার্স আপ স্কটল্যান্ড ও তৃতীয় হওয়া উগান্ডার মেয়েরা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











