আমিরাতের রিয়াল হিরো বাংলাদেশের আঞ্জুমান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতে রিয়েল হিরো উপাধি পেয়েছেন বাংলাদেশি আঞ্জুমান আরা বেগম আরজু। দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ অথরিটি (ডিওএইচ) আরজুকে এ উপাধি দেয়।
আঞ্জুমান আরা বেগম আরজু চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আহাম্মেদ মুক্তারের বড় মেয়ে। তিনি বাংলাদেশি একমাত্র নারী যিনি আবুধাবি হেলথ সার্ভিস কোম্পানি (সিহা) শেখ জায়েদ হেরিটেজ ফেস্টিভ্যাল, সাউথ আল ওয়াদবা মেডিকেল সেন্টারে সর্বোচ্চ সেবা প্রদানকারী হিসেবে প্রশংসিত হন।
জানা যায়, আরজু সাউথ আল ওয়াদবা মেডিকেল সেন্টারে প্রেসেন্ট এক্সেস রিপ্রেজেনটিভের দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আঞ্জুমানের ভূয়সী প্রশংসা করছেন ভ্যাকসিন সেবা গ্রহণকারীরা। ওয়েবসাইটটিতে তার সেবার গতি, দায়িত্বশীলতা ও একনিষ্ঠতার ব্যাপক প্রশংসা করা হয়। অফিসের সহকর্মী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরাও তার প্রশংসা করছেন সমান ভাবে।
ডিওএইচের সহকারী সচিব ডা. জামাল মোহাম্মদ আল কাবি তার প্রশংসাপত্রে উল্লেখ করেন, করোনাকালীন সময়ে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে আঞ্জুমান আরা দেশটির জাতীয় প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে সর্বোচ্চ সেবা প্রদানকারী ও রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
এ বিষয়ে আঞ্জুমান বলেন, করোনা মহামারিতে মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি দায়িত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমি জানতাম না তারা আমাকে এমন সম্মাননা জানাবে। প্রাতিষ্ঠানিক এই উপাধি পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।
তিনি বলেন, একমাত্র বাংলাদেশি নারী হিসেবে আমি এই সম্মানকে দেশের ইমেজ বৃদ্ধি অংশ হিসেবে মনে করব। আগামীতেও এই সম্মান আমার কাজের স্পৃহা বৃদ্ধির সহায়ক হবে বলে মনে করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মানুষের সেবায় নিয়োজিত রাখেন।
আবুধাবিতে করোনা মহামারিতে সাধারণ জনগণকে টিকার তৃতীয় ডোজের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা প্রদান করেন আঞ্জুমান আরা বেগম আরজু।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











