আমের টক মিষ্টি আচার তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ৮ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
কাঁচা আম দিয়ে নানা ধরনের আচার তৈরি করে সারা বছর ধরে খাওয়া হয়। খিচুড়ি, পোলাও কিংবা ভাতের সঙ্গে একটুখানি আচার নিয়ে খেতে পছন্দ করেন অনেকে। এতে মুখের রুচিও বৃদ্ধি পায়। আম দিয়ে তৈরি করা যায় টক মিষ্টি স্বাদের আচার। এটি খোসাসহ তৈরি করলে খেতে বেশি ভালোলাগে। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
কাঁচা আম- ৩ কেজি
চিনি- ১ কেজি
সাদা সিরকা- ২ কাপ
আস্ত পাঁচফোড়ন- ১ টেবিল চামচ
সরিষার তেল- ৭৫০ মি.লি.
আচার মসলা গুঁড়া- ৩ টেবিল চামচ
আস্ত শুকনা মরিচ- ৪টি
আদা বাটা- ৩ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
খোসাসহ আম ধুয়ে মুছে নিন। এবার আমগুলোর আঁটি ফেলে খোসাসহ এক ইঞ্চি কিউব করে কেটে নিন। দুই টেবিল চামচ লবণ দিয়ে আম মেখে ঢেকে রাখুন এক দিন। এরপর আমের টুকরাগুলো ঝাঁজরিতে ঢেলে পানি ঝরিয়ে নিন। এক দিন কড়া রোদে শুকিয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিন। এরপর তাতে বাটা ও গুঁড়া মসলা এবং আধা কাপ সিরকা দিয়ে কষিয়ে নিন। এরপর আম দিয়ে বাকি সিরকাটুকু দিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। আমের খোসা সেদ্ধ হলে চিনি দিন। আঁচ কমিয়ে আচার মাখা মাখা করে নিন। এরপর আচার মসলা ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে কাঁচের এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

