আর কত বয়স হলে বার্ধক্য ভাতা পাবেন চন্দনা!
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার
চন্দনা সরকার (৮৮)
সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের শবদলপুর গ্রামের চন্দনা সরকারের বয়স ৮৮ বছর। বিধবা এই অশীতিপর বৃদ্ধার ভাগ্যে জুটেনি সামাজিক নিরাপত্তার বয়স্কভাতার কার্ড।
চন্দনা সরকারের স্বামী পতিত পাবন সরকার সাত বছর আগে মারা গেছেন। চার ছেলে ও তিন মেয়ের জননী তিনি।
ছেলে জয়দেব সরকারের কাছেই থাকেন চন্দনা সরকার। জয়দেব নিজে, তার স্ত্রী সুলতা সরকারও অসুস্থ। নাতনি খলিষানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বাবা মায়ের সঙ্গে ঠাকুর মাকেও দেখভাল করে সে।
স্থানীয়রা আক্ষেপ করে জানান, চন্দনা সরকারের অন্য ছেলেদের অনেকেই স্বচ্ছল। কিন্তু তারা মায়ের কোন খোঁজ খবর নেন না। আর্থিক স্বচ্ছলতা না থাকার কারণে তার কাপড়-চোপড়ও ঠিক মত কেনা হয়না। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানদের বলেও বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার কার্ড পাননি বৃদ্ধা চন্দনা।
অন্যরা কম্বল পেলেও প্রচন্ড শীতে তিনি একটি কম্বলও পাননি। আর কত বয়স হলে চন্দনার ভাগ্যে বিধবা বা বার্ধক্য ভাতা জুটবে, এই প্রশ্ন এখন এলাকাবাসীর। এ নিয়ে ক্ষুব্ধ চন্দনা সরকারের ছেলে জয়দেব ও পুত্রবধু সুলতা সরকারও।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন, চন্দনাকে বার্ধক্য ভাতার কার্ড দেয়ার ব্যাপারে কেউ তার কাছে আবেদন করেনি। কষ্ট করে বৃদ্ধা চন্দনা দিন পার করছেন তাও জানা ছিলো না। চন্দনা যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কথা জানান আব্দুস সাত্তার।
আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী বলেন, কেনো এতোদিন বৃদ্ধা চন্দনা সরকারি সুযোগ-সুবিধা পায়নি তার খোঁজ নেয়া হচ্ছে। বৃদ্ধা চন্দনা সরকার যাতে সব ধরনের ভাতা পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



