আর হয়তো দেখাও হবে না, বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার
মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত সবার উদ্দেশে তিনি বললেন, ‘আমাদের বর্তমান সরকারের আমলে আর মন্ত্রিসভার বৈঠক হবে না। আজ আমাদের মন্ত্রিসভার শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর হয়তো দেখাও হবে না।’
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সরকারের নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে সরকার পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করায় মন্ত্রিপরিষদের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই ভালো থাকবেন।’
মন্ত্রিসভার সব সদস্যের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আজকের পর আপনারা সবাই নিজ নিজ এলাকায় যাবেন। নির্বাচনি কাজে অংশ নেবেন। জনগণের সঙ্গে কথা বলবেন। জনগণের জন্য সরকারের সমস্ত উন্নয়ন কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করবেন।’ মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলে এসব কথা জানা গেছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল আজ সোমবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল বর্তমান বছরের ৩৫তম বৈঠক। একইসঙ্গে মহাজোট সরকারের ২০২তম মন্ত্রিসভার বৈঠক ছিল এটি।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন। পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজও শেষ হয়েছে। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। বর্তমান সরকারে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) তিনজন, জাতীয় পার্টির (জেপি) একজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন মন্ত্রিসভায় রয়েছেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











