ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২:৪৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচজন।

রোববার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া তিনজন ঢাকার হাসপাতালে এবং দুইজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকায় ১৯ জন এবং ঢাকার বাইরে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮৮ জন এবং ঢাকার বাইরে ৩০৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫৩ জন এবং মারা গেছে ৮ জন।


উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে।