আরও ১১০ ডেঙ্গুরোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি হন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ৯৮ জন মারা গেছেন। বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা ৫৩১ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪১৫ জন ও বেসরকারি হাসপাতালে ১১৬ জন ভর্তি হন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ১১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ৩৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৮ জন রয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৬ হাজার ৪৫৩ জন রোগী ভর্তি হন।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ২৫ হাজার ৮২৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত মোট ২৬ হাজার ২০১ জনের মধ্যে জানুয়ারি ৩২ জন, ফেব্রুয়ারি নয়জন, মার্চ ১৩ জন, এপ্রিল তিনজন, মেতে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাই দুই হাজার ২৮৬ জন, আগস্ট সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবর পাঁচ হাজার ৪৫৮ জন এবং ২১ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৭৯৮ জন ভর্তি হন।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর ২৩ জন। আর অক্টোবরে পর্যন্ত ২২ জন এবং ১৯ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






