ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবি সফরকালে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেবেন। এছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-০০৪ ফ্লাইটে জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আবুধাবির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান এবং আবুধাবিতে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিতে ছয়দিনের সরকারি সফরে রয়েছেন।
 
জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে সফর শেষে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

-জেডসি