আরেক দফা বাড়ছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ২২ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। এর ফলে দেশের বাজারে শিগগিরই আরেক দফা বাড়তে যাচ্ছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহেই স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। এই সংগঠনটি দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এখন আরেক দফা দাম বাড়লে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।
সূত্র জানায়, আগামী ২৩ বা ২৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এ ক্ষেত্রে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার টাকা স্পর্শ করতে পারে।
এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, আমরা স্বর্ণের দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি। এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের মতো বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ বিষয়ে আমরা সোমবার বৈঠকে বসার চেষ্টা করব। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, দেশে বাজারে সবশেষ গত ১৫ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম প্রতি ভরি এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৪ টাকা করা হয়।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি