ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৬:৫৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

আর্জেন্টিনার রাজধানীতে লকডাউন কঠোর করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার

আর্জেন্টিনার রাজধানীতে লকডাউন কঠোর করার ঘোষণা

আর্জেন্টিনার রাজধানীতে লকডাউন কঠোর করার ঘোষণা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ রাজধানী বুয়েন্স আয়ার্স ও এর আশেপাশে লকডাউন পদক্ষেপ আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার তিনি এ ঘোষণা দেন।

ফার্নান্দেজ বলেন, সংক্রমণ কমাতে আমরা বুয়েন্স আয়ার্স মেট্রোপলিটন এলাকা বন্ধ করার দিকে ফিরে যাচ্ছি। আগামী ১ জুলাই থেকে বাড়িতে আইসোলেশানে থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে।

আগামী ১৭ জুলাই পর্যন্ত এ পদক্ষেপ বলবৎ থাকবে। তবে জরুরি সেবা ও কিছু শিল্পাঞ্চল এর আওতামুক্ত থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ জ্যামিতিক হারে বেড়ে যাওয়ায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টিনায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ১শ জন। আক্রান্ত হয়েছে ৫২ হাজারেরও বেশি লোক।