ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৬:১৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

আর্মি স্টেডিয়ামে শোকার্ত স্বজনদের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫২ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অপেক্ষা করছেন শোকার্ত স্বজনরা। সেখানে অপেক্ষারত স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। এ দিকে মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করেছে।


জানা গেছে, দুপুর সোয়া ২টায় নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ২৩ বাংলাদেশি মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।


বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাক-১ এ অবতরণ করেছে। সেখান থেকে মরদেহগুলো নেয়া হবে আর্মি স্টেডিয়ামে। জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে পৌনে ২টায় দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিসহ অন্য স্বজনদের নিয়ে ইউএস-বাংলার একটি বিমান ত্রিভুবন বিমানবন্দর ছেড়ে আসে।