আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
ভরণপোষণের দাবিতে স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ অক্টোবর) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।
এদিন আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন আল আমিন। অপরদকে ইসরাত জাহান তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে পরোয়ানা জারি করেন আদালত।
গত ৬ অক্টোবর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে সাত পাতার লিখিত জবাব দাখিল করেন আল আমিন।
লিখিত জবাবে আল আমিন জানান, গত ২৫ আগস্ট বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি এবং অনৈতিক কার্যকলাপের কারণে স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি।
তবে বাদী ইসরাত জাহান বলেন, তালাকের কোনো কিছুই পাইনি। আমি ন্যায়বিচার চাই।
গত ২৭ সেপ্টেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত আল আমিনের জামিন মঞ্জুর করেছিলেন।
ওই দিন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল আমিন।
গত ১ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে মামলা দায়ের হয় জাতীয় দলের এই পেসারের বিরুদ্ধে। গত ৬ সেপ্টেম্বর এ মামলা থেকে আগাম জামিনও পেয়েছেন আল আমিন।
গত ৭ সেপ্টেম্বর নতুন মামলা দায়ের করা হয় এই ক্রিকেটারের বিরুদ্ধে। স্ত্রী ইসরাত জাহান পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে আরেকটি মামলা দায়ের করেন। যেখানে প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করেন তিনি।
২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত অভিযোগ জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। এ ছাড়াও গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল আমিনের মা তাকে টেলিফোন করে বলেন, তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না এবং ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। তবে, এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেওয়া এবং প্রতি মাসে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন ইসরাত জাহান।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











