ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২:১৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

আলাস্কার কংগ্রেসনাল আসনে লড়বেন সারাহ পলিন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রত্যাশী সারাহ পলিন আলাস্কার কংগ্রেসনাল আসনে লড়বেন। টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি। এর মাধ্যমে ফের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরছেন রিপাবলিকান এ রাজনীতিবিদ। 

ওই আসটিতে লড়ছেন প্রায় ৪০ জনের মতো প্রার্থী। গতমাসে আসনটির প্রতিনিধি ডন ইয়োংয়ের হঠাৎ মৃত্যু হয়। ৪৯ বছর ধরে আসনটি ধরে রেখেছিলেন ডন। সারাহ পলিন জানিয়েছেন, তিনি ডন ইয়োংয়ের সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। 

বিবৃতিতে সারাহ গ্যাসের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও অবৈধ অভিবাসনের কঠোর সমালোচনা করেন। তিনি আরও লিখেছেন, দেশকে রক্ষার লড়াইয়ে তাকে নামতে হবে, এটা তিনি জানতেন। 
উল্লেখ্য, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন তিনি। রিপাবলিকান নেতা জন ম্যাককেইনের সঙ্গে রানিংমেট হিসেবে লড়েছিলেন। কিন্তু তারা হেরে যান ডেমোক্রেট রাজনীতিবিদ বারাক ওবামার কাছে।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস