ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

আ.লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২২ মার্চ ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) দেশের বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনো মানুষ ঠিকানাহীন থাকবে না। শুধু থাকার ব্যবস্থাই নয়, সেই সঙ্গে পানির ব্যবস্থা, ঋণসহ প্রয়োজনীয় সব বিষয়ে সহায়তা করে যাচ্ছি।

তিনি বলেন, একটি উপজেলায়ও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। দুর্যোগে কেউ ভূমিহীন হলে তাকেও ঘর করে দেওয়া হবে। ঘর পেয়ে দুঃখী মানুষের মুখে হাসিই বড় পাওয়া।

জনপ্রতিনিধিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কেউ যদি ভূমিহীন বা গৃহহীন থাকে আপনার তার তালিকা করবেন। আমরা তাদেরও ঘর করে দেব।