আ.লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর রমনায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রাকে ঘিরে ক্রমেই বাড়ছে জনসমাগম। দলটির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এতে করে শাহবাগ, রমনা, জাতীয় প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার বিকেল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ধানমন্ডি-৩২ এ গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগেই সমাবেশে রূপ নেয় রমনা এলাকা।
শোভাযাত্রায় উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রার কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শরিকদের নিয়ে পদযাত্রা করে দলটি।
অন্যদিকে, ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে মাঠে নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দু’ পক্ষের এ পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া কোথাও কোথাও গণপরিবহন কমে যায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




