ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:১৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

আশুলিয়ায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

আশুলিয়ায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

আশুলিয়ায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগরে বাসের ঢাক্কায় মা-মেয়েসহ এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করছে। তবে চালককে ধরতে পারেনি।

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গার আদর মোল্লার স্ত্রী মালেকা বেগম ও তাদের চার বছরের শিশু কন্যা ফাতেমা এবং রিকশা চালক জুয়েল রানা টাঙ্গাইলের নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মালেকা বেগম ও শিশু ফাতেমা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) নুরুল হুদা জানান, শিশুকন্যাকে নিয়ে মা মালেকা বেগম আশুলিয়ার পলাশবাড়ী থেকে রিকশাযোগে নবীনগর যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জগামী কাবা পরিবহনের একটি দ্রুতগামীবাস তাদের বহনকারী রিকশাটিকে পেছন থেকে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।