আশুলিয়ায় হাসপাতালের পাশ থেকে নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রাচীরের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
ওই নবজাতক উদ্ধার হওয়ার সময় কিছুটা অসুস্থ থাকলেও এখন সুস্থ রয়েছে। শিশুটিকে গাইনি বিভাগে রাখা হয়েছে।
অন্যদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে শত শত আগ্রহী মা ফোন দিচ্ছে শিশুটিকে দত্তক নেয়ার জন্য।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে মেডিকেলের পরিচালক মো. আবু তাহের।
তিনি বলেন, গত শনিবার (১১ মে) শিশুটিকে মেডিকেল কলেজের প্রাচীরের বাহিরে থেকে উদ্ধার করে হাসপাতালে রেখে যান আসিফ নামের এক ইট-খোয়া ব্যবসায়ী।
নবজাতককে প্রথমে শিশু বিভাগে রাখা হয়, পরে তাকে গাইনি বিভাগে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, মায়ের বুকের দুধ পান করানোর কারণে নবজাতককে গাইনি বিভাগে রাখা হয়েছে। সেখানে অনেক নবজাতকের মা রয়েছেন। তাদের বুকের দুধ পান করালে শিশুটিকে সুস্থ রাখা যাবে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় লিখিতভাবে অবগত করা হয়েছে। আশুলিয়া থানার ওসি তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই নবজাতককে নেয়ার জন্য অনেকে অনুরোধ করেছেন।
তবে কী ধরনের প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে দিতে চান তা জানতে চাইলে মেডিকেলের পরিচালক জানান, কাকে পেলে শিশুটি সুখী হবে, কার কাছে বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হবে, এটি বাছাই করে শিশুটি দেয়া হবে।
উদ্ধারকারী আসিফ হোসেন জানান, গণস্বাস্থ্য এলাকার রাস্তার পাশে ইট-বালু-খোয়ার ব্যবসা করেন তিনি। শনিবার সকালে দোকানে থাকার সময়, হঠাৎ এক পথচারী ওই জায়গায় দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখে তাকে ডেকে দেখান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিশুটির চিকিৎসক ডা. মো. মাহবুব জোবায়ের বলেন, হাসপাতালে আনার পর শিশুটির অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন সে পুরোপরি সুস্থ।
উল্লেখ্য, বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আজিমপুর ছোটমনি নিবাসের কর্মকর্তাদের কাছে শিশুটিকে তুলে দেয়া হয়। নবজাতকটির নাম রাখা হয়েছে গহিন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





