আসন্ন বার্ষিক ও মূল্যায়ন পরীক্ষার যে নির্দেশনা মাউশির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আগামী ১৫ নভেম্বর সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু কর্মদিবসগুলোয় রাজনৈতিক কর্মসূচি থাকায় ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে উদ্বেগ তৈরি হয়েছে পরীক্ষা আয়োজন নিয়েও। চলমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় বিভাগীয় শহর ও প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, নভেম্বর মাসের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আমরা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছি।
রাজনৈতিক কর্মসূচির কারণে বিকল্প উপায়ে শিক্ষার্থী মূল্যায়ন বা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আছে কি না, জানতে চাইলে মাউশির পরিচালক বলেন, এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশ না আসায় আগের দেয়া নির্দেশ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। নভেম্বর মাসের মধ্যে সব পরীক্ষা শেষ করতে হবে।
রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ইউসেফ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এর মধ্যে দুটি বিষয়ের পরীক্ষা হলেও কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে একজন মিরপুর-১২ নম্বরের বাসিন্দা দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত মাহমুদ।
খোঁজ নিয়ে জানা যায়, অবরোধে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বার্ষিক পরীক্ষার সময়সূচি পিছিয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার (অবরোধ না থাকার কারণে) পরীক্ষা নেয়ার চিন্তা করছে। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এর মধ্যে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে নাশকতার আশঙ্কায় অনেক অভিভাবক তাদের সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে অসম্মতি প্রকাশ করছেন।
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি বাতিল করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ১৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে হবে বলে জানানো হয়েছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আগামী ১১ থেকে ২৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়াও দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে হলি ফ্লাওয়ার স্কুল, এমডিসি মডেল স্কুল, নাহার একাডেমিসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মতিঝিল আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান শেখ একই কথা জানিয়ে গণ্যমাধমকে বলেন, রাজনৈতিক অস্থিরতা বাড়লে এবং অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার হলে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করলে বিষয়টি চিঠির মাধ্যমে মাউশিকে জানানো হবে। সেখান থেকে যে নির্দেশনা আসবে, আমরা তা প্রতিপালন করব।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



