ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৯:১৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় শিক্ষার্থীদের ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। আহত ছাত্র মোশাররফকে দেখতে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় স্কয়ার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় মোশাররফের সুচিকিৎসার আশ্বাস দেন তিনি। তিনি মোশাররফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্যান্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানদারের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সেই সংঘর্ষ মঙ্গলবার দিনভর অব্যাহত থাকে। সন্ধ্যার পরও রাস্তায় ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ওই সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক আহত হবার খবর গণমাধ্যমে এসেছে।