আড়াই ঘণ্টায় শেষ ট্রেনের টিকিট!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আসন্ন ঈদকে কেন্দ্র করে ট্রেনের ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিলো আজ (শুক্রবার) সকাল ৮টায়। তবে বিক্রি শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই বেশিরভাগ ট্রেনের টিকিট শেষ হয়েছে বলে অভিযোগ টিকিট প্রত্যাশীদের।
টিকিট প্রত্যাশিদের অভিযোগ, প্রতি লাইনের প্রথম ১৫-২০ জন করে টিকিট পেয়েছে। বাকিরা আর টিকিট পায়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে যদি টিকিটই না পাই, তাহলে আর কী হলো ভোগান্তি ছাড়া।
শুক্রবার রাজধানীর কমলাপুর প্রধান রেলস্টেশন ঘুরে টিকিট প্রত্যাশিদের এ অভিযোগ পাওয়া গেছে।
এসময় ইম্রুল নামে এক টিকিট প্রত্যাশী বলেন, আমি রাত সাড়ে ১১টায় লাইনে দাঁড়িয়েছি লালমনিরহাটের টিকিটের জন্য। আমার সিরিয়াল নম্বর ছিল ৮১। আমার সামনে ১৮-২০ জন থাকতেই টিকিট শেষ! তাই আগামীকালের জন্য আবার সিরিয়াল দিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকাশ আলী বলেন, রাত দেড়টায় লাইনে দাঁড়িয়েছি। আমার সিরিয়াল নম্বর ছিলো ১৫০। আমি জানি পঞ্চগড় এক্সপ্রেসে এক হাজার সিট থাকে। একজন মানুষ যদি ৩-৪টা করেও টিকিট কাটে তাহলে ৪০০ টিকেট শেষ হওয়ার কথা। কিন্তু এতো টিকিট কোথায় গেলো?
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট সবাই পাবে না। টিকিটের চেয়ে টিকিট প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। অনলাইনে টিকিট আছে ১৩ হাজার কিন্তু দেখা যায় এক সঙ্গে সাড়ে ৪ লাখ মানুষ হিট করছে টিকিটের জন্য।
এছাড়া অনলাইনে যাত্রীদের টিকিট না পাওয়া বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, সহজ থেকে আমরা যে ব্যাখ্যাটা পেয়েছি তা হলো, সকালে ১৩ হাজার টিকিটের জন্য আজ সাড়ে চার লাখ টিকিট প্রত্যাশী সার্ভারে প্রবেশ করেন। ১৩ হাজার মানুষই কিন্তু টিকিট পাবে বাকিরা টিকিট পাবে না।
তিনি আরও বলেন, অধিকাংশ লোকই যেহেতু টিকিট পাবে না অভিযোগটা তাদেরই থাকবে। আমি নিজেও সকালে চেষ্টা করে দেখেছি টিকিট কাটতে পারিনি। এক সঙ্গে এত লোক টিকিট চাইলে তো আর পাওয়া সম্ভব হয় না।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











