ইংল্যান্ডে ছয় সপ্তাহের লকডাউন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ইংল্যান্ডে ছয় সপ্তাহের লকডাউন ঘোষণা
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংল্যান্ডে ছয় সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে। দেশটির পাঁচ কোটি ৬০ লাখ লোকের জন্য প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার এ ঘোষণা দেন। লকডাউনকালে স্কুলসমূহও বন্ধ থাকবে।
ব্রিটেনে করোনা সংক্রমণ তীব্র হওয়ায় হাসপাতালগুলোতে শিগগীরই অচলাবস্থা সৃষ্টির আশংকা তৈরি হয়েছে। এক টেলিভিশন ভাষণে জনসন করোনার দুটি টিকা প্রয়োগের প্রসঙ্গ টেনে বলেন, মধ্য ফেব্রুয়ারি নাগাদ সকল অগ্রাধিকার গ্রুপ টিকা পেয়ে যাবে।
তিনি আরো জানান, বুধবার থেকে কার্যকর হওয়া লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। জীবন এবং জাতীয় স্বাস্থ্য সেবার প্রয়োজনে এ লকডাউন জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
করোনা প্রতিরোধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে জনসনের ওপর বিজ্ঞানী, বিরোধী পার্টিরও চাপ ছিল। এছাড়া জরুরি পদক্ষেপ না নিলে করোনা রোগীর চাপে স্বাস্থ্য সেবা খাত ২১ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করা হয়েছিল।
দেশটিতে ৪ জানুয়ারি ২৬ হাজার ৬২৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয় যা এক সপ্তাহ আগের একইদিনের তুলনায় ৩০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
ব্রিটেনে বর্তমানে দুটি টিকার প্রয়োগ চলছে। একটি ফাইজার/বায়োএনটেকের এবং অপরটি অক্সফোর্ড/ অ্যাস্ট্রোজেনকার টিকা।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










