ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৭:২৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ইইউ`র ২৭টি দেশে বড়দিনের আগেই টিকাকরণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একই দিনে টিকা দেয়া শুরু করতে চান ইইউ প্রধান। সম্ভব হলে ক্রিসমাসের আগেই ইউরোপে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আশ্বাস দিলেন ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লইয়েন।

বায়োএনটেক ফাইজারের তৈরি ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা সংক্রান্ত সংস্থা ভ্যাকসিনটিকে এখনো ছাড়পত্র দেয়নি। তবে কয়েক দিনের মধ্যেই তারা ছাড়পত্র দেবে বলে মনে করা হচ্ছে। ছাড়পত্র পেলেই ইউরোপ জুড়ে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হবে।

উরসুলা বলেন, অপেক্ষাকৃত গরিব দেশগুলোতে যাতে টিকা পৌঁছায় ওই দিকে নজর রাখবে ইইউ। তবে আপাতত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাতে ঠিক মতো ভ্যাকসিন দেয়া হয় ওই দিকে নজর রাখা হবে। সূত্র : ডয়েচে ভেলে

-জেডসি