ইউএনএইচআরসি এর সদস্য নির্বাচিত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
জাতিসংঘ মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) ২০২৩-২৫ মেয়াদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১৮৯টি ভোটের মধ্যে ১৬০টি ভোট পেয়ে পরবর্তী তিন বছরের জন্য মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি আসনের বিপরীতে এবার বাংলাদেশসহ ৬টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। অন্য দেশগুলো- মালদ্বীপ, ভিয়েতনাম, কিরগিজস্তান, আফগানিস্তান ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ ছাড়াও এ অঞ্চল থেকে সদস্য নির্বাচিত হয়েছে মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান।
এ নির্বাচনে নতুন করে ১৪টি দেশ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের ৪৭ সদস্যের এই সংস্থায় এ নিয়ে পঞ্চমবারের মতো সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ। এর আগে চার মেয়াদে ২০০৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ভোট গ্রহণের সময় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ভোটগ্রহণ শেষে তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার পরিষদে এশিয়া–প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৮৯ দেশ ভোট দেয়। বাংলাদেশ পেয়েছে ১৬০ ভোট। এর আগে বাংলাদেশ একাধিকবার পরিষদে সদস্য নির্বাচিত হয়েছে ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











