ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:১৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ইউএস ওপেন থেকে বিদায় নিলেন ওসাকা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচের কাছে হেরে ইউএস ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিলেন মেয়েদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নওমি ওসাকা।

নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে হওয়া ম্যাচে ওসাকাকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন সুইচ তারকা বেনচিচ। তিনি ম্যাচ জেতেন ৭-৫; ৬-৪ গেমে। বেনচিচ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের সঙ্গে।

২১ বছর বয়সী জাপানিজ তারকা অবশ্য হাঁটুর চোটে ভুগছেন। দ্বিতীয় সেটের সময় ওসাকাকে সেবাশুশ্রূষাও নিতে হয়। এই হারে ইউএস ওপেনে টানা ১০ জয় হলো না তার।

এছাড়া হেরে যাওয়ায় ওসাকা মেয়েদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাও হারাবেন। শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।

-জেডসি