ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫০ লাখের বেশি মানুষ : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
রাশিয়ার আগ্রাসনের পর থেকে ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। শুক্রবার (১৫ এপ্রিল)ইউএনএইচসিআর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে বড় শরণার্থী সংকটের মুখে ইউরোপ।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ৪৭ লাখ ৯৬ হাজার ২৪৫ জন ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে তৃতীয় বিশ্বের প্রায় ২ লাখ ১৫ হাজার নাগরিকও প্রতিবেশী দেশে পালিয়েছে।
ইউএনএইচসিআর জানায়, প্রতি ১০ জনের মধ্যে ৬ জন যারা যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন ছেড়েছে। এ পর্যন্ত ২৭ লাখের বেশি ইউক্রেনীয় পোল্যান্ডে পালিয়ে গেছে।
এছাড়া ৭ লাখ ২৫ হাজার ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে রোমানিয়ায়।
ইউএনএইচসিআরের পরিসংখ্যানের তথ্য মতে ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়েছে প্রায় ৬ লাখ ৪৫ হাজার ইউক্রেনীয়।মার্চ মাসে প্রায় লাখ এবং এপ্রিল মাসে এখনও পর্যন্ত ৭ লাখ ৬০ হাজারেরও বেশি ইউক্রেন ছেড়েছে। রোমানিয়া পৌঁছেছে ৭ লাখ ২৫ হাজোরেরও বেশি।
যারা পালিয়ে গেছে তাদের ৯০ শতাংশ নারী ও শিশু। ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষরা সাময়িক সময়ের জন্য সামরিক বাহিনীতে যোগ দেয়ায় যেতে পারেনি। ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশ শিশুদের তাদের বাড়ি থেকে জোরপূর্বক বাধ্য করা হয়েছে।
আইওএম জানায় ৭১ লাখ মানুষ তাদের বাড়ি ছেড়ে গেছে তবে তারা এখনও ইউক্রেনেই রয়েছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে, রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া এবং পূর্বে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অঞ্চলগুলি বাদ দিয়ে সরকারী নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিতে ইউক্রেনের জনসংখ্যা ছিল ৩ কোটি ৭০ লাখ।
সূত্র : এএফপি, এনডিটিভি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব