ইউক্রেন ছেড়েছে ২০ লাখ শিশু, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত আরও ২৫ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশ ছেড়ে পালিয়েছেন ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয়। সর্বাত্মক হামলার মুখে প্রাণ বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হওয়া এসব মানুষের মধ্যে শিশুদের সংখ্যা ২০ লাখেরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
এছাড়া বাড়িঘর হারিয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আরও ২৫ লাখ শিশু। বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ৪০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। আর এরপরই জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানায়, নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়ে পালানো বিপুল সংখ্যক মানুষের মধ্যে শিশুদের সংখ্যা ২০ লাখেরও বেশি।
ইউনিসেফ আরও জানিয়েছে, রুশ সামরিক অভিযানের কারণে ইউক্রেনের আরও ২৫ লাখ শিশু তাদের বাড়িঘর হারিয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অর্থাৎ ইউক্রেনের ৬০ শতাংশ শিশুকেই তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে।
এদিকে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার ইউএনসিএইচআর’র সাথে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থীদের অর্ধেকই শিশু।
ইউনিসেফ বলছে, ১১ লাখেরও বেশি শিশু পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এছাড়া রোমানিয়া, মলদোভা, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রেও আশ্রয় নিয়েছে কয়েক হাজার শিশু।
ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শতাধিক শিশু নিহত হয়েছে এবং আরও ১৩৪ জন আহত হয়েছে। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










