ইউক্রেন পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী: চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া শুনয়িইং বলেছেন, গত দুই মাস ধরে এই ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিদিন যুক্তরাষ্ট্র যে উত্তেজনা ছড়িয়েছে, তার ফলাফল ইউক্রেনে এই সামরিক অভিযান।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হুয়া শুনয়িইং। ইউক্রেন পরিস্থিতি নিয়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে শুনয়িইং বলেন, ‘বর্তমানে ওই অঞ্চলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জন্য মূলত দায়ী যুক্তরাষ্ট্র।’
‘কেউ যদি নিয়মিত কোনো অগ্নিশিখায় তেল ঢালতে থাকে এবং অন্যদের অভিযোগ করতে থাকে যে, কেন তারা আগুন নেভাচ্ছে না— সেক্ষেত্রে এই আচরণকে নিঃসন্দেহে সবাই দায়িত্বহীন ও আদর্শহীন আচরণ হিসেবে চিহ্নিত করবে…তাই নয় কি? এই ইস্যুতেও ব্যাপারটি এমনই।’
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ‘ভণ্ডামোপূর্ণ’ বলেও সমালোচনা করেন শুনয়িইং। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইরাক ও আফগানিস্তানে হামলা করেছিল, তখন সেই সব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়নি? সাধারণ নিরপরাধ মানুষ প্রাণ হারাননি?’
‘যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বিশ্বশান্তির ব্যাপারে মনযোগী হয় এবং যাবতীয় দ্বিমুখী নীতি ত্যাগ করে।’
রুশ বাহিনীকে সহায়তা করতে সেখানে চীনা সেনাবাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন— সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই, বরং চীন বিশ্বাস করে এই ইস্যুতে বিবদমান সব পক্ষকে সংঘাত থেকে বিরত থাকা উচিত। কারণ, উত্তেজনা বাড়তে থাকলে যে কোনো সময় বড় ধরণের বিপর্যয় দেখা দিতে পারে।
সংবাদ সম্মেলনের শুরুতেই চীনা সাংবাদিকরা ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসন নিয়ে চীনের অবস্থান জানতে চেয়েছিলেন। তার উত্তরে শুনয়িইং বলেন, ‘আপনারা যাকে ‘আগ্রাসন’ বলছেন তা আসলে পশ্চিমা দেশ ও সেসব দেশের সংবাদমাধ্যমগুলোর ব্যবহৃত শব্দ এবং তাদের দৃষ্টিভঙ্গী। আমাদের অবস্থান সে রকম নয়।’
‘পূর্ব ইউরোপের বর্তমান যে পরিস্থিতি, তা শুরু থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। আমরা সব পক্ষকে সংযমের অনুরোধ করছি এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সূত্র: আরটি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











