ইউক্রেন যুদ্ধে ১ কোটি মানুষ ঘরছাড়া : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি টুইটারে লেখেন, ধ্বংসাত্মক ইউক্রেনের যুদ্ধে ১ কোটি মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে কেউ দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন অথবা কেউ আবার অন্য দেশে শরণার্থী হিসেবে গিয়েছেন।
তিনি বলেন, বিশ্বের সর্বত্র যারা যুদ্ধ পরিচালনা করে তাদের দায়িত্বের মধ্যে পড়ে এসব বেসামরিক মানুষ, যারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৪ লাখ শরণার্থী ইউক্রেন ছেড়েছেন। তাদের মধ্যে প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। রোমানিয়া আশ্রয় দিয়েছে ৫ লাখ ৩০ হাজারের কাছাকাছি শরণার্থী। এ ছাড়া মোলদোভায় ৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
প্রায় ৬৫ লাখ মানুষ দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










