ইউক্রেনফেরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আগামী ১৬ মার্চ ইউক্রেনফেরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সব ইউক্রেনফেরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।
রাজ্যের ৩০০ এরও বেশি শিক্ষার্থী ইউক্রেন থেকে ফিরেছেন। প্রতিটি জেলা থেকে ইউক্রেনফেরত শিক্ষার্থীদের আলাপচারিতায় যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসকদের মাধ্যমে এ আবেদন জানানো হয়েছে। শুধু তাই নয়, তাদের আনার জন্য বিশেষ ব্যবস্থাও করছে রাজ্য।
রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে দেশে ফিরেছেন হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী। অপারেশন গঙ্গার মাধ্যমে ভারত সরকার তাদের ফিরিয়ে এনেছে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সবাই, পড়াশোনা আদৌ হবে কি না, ডিগ্রি আসবে কি না সেটি নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় তারা ও তাদের পরিবারের সদস্যরা। এরই মধ্যে সুপ্রিম কোর্টের কাছে দায়ের করা হয়েছে একটি জনস্বার্থ মামলা। যাতে ইউক্রেনফেরত শিক্ষার্থীরা নিজের দেশেই ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ করতে পারেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তাদের কী পরামর্শ দেন সেদিকে নজর থাকবে সবার।
প্রসঙ্গত, ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষার্থী যারা ইউক্রেনে আটকে ছিলেন তাদের সাহায্য করার জন্য রাজ্য সচিবালয় নবান্নে খোলা হয় বিশেষ কন্ট্রোল রুম। শুধু তাই নয়, যারা ইউক্রেন থেকে ফেরে তাদের বিনামূল্যে প্লেনের টিকিটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিমানবন্দর থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও করা হয় ব্যবস্থা।
সূত্র : নিউজ ১৮
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










