ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:২৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

ইউক্রেনীয় তরুণীকে বিয়ে করলেন রুশ প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনীয় তরুণী দারিয়া সাখনিউক, বয়স ২৭। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি ডেন্টাল অফিসে প্রশাসক হিসেবে কাজ করতেন। তার প্রেমিক ২৯ বছরের রাশিয়ান যুবক সাইমন ডোব্রোভস্কি একজন অডিওলজিস্ট। দু’জনই মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আশ্রয়প্রার্থী। যুদ্ধের আগে দু’জনেই ইউক্রেনে বসবাস করছিলেন এবং চলতি এপ্রিলে কিয়েভে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন তারা।

কিন্তু যুদ্ধের কারণে তা আর হয়ে ওঠেনি। অবশেষে দেশান্তরী হয়ে মেক্সিকোতে গিয়ে মার্কিন সীমান্ত লাগোয়া তিজুয়ানা শহরে গিয়ে বিয়ে সারলেন তারা। পরিণত পেল তাদের সাড়ে তিন বছরের প্রেম। বুধবার মেক্সিকান সিভিল রেজিস্ট্রি অফিসে বিয়ে করেন তারা।

বিয়ের পর দারিয়া সাখনিউক বলেন, “আমি খুব খুশি যে খুব সুন্দর কিছু লোকের সাথে দেখা হয়েছে যারা আমাদের দু’জনকে তিজুয়ানায় বিয়ে করতে সহায়তা করেছে।”
বিয়ের অনুষ্ঠানের পরে ঐতিহ্যবাহী মেক্সিকান ‘তাকুইজা’ পার্টি এবং মারিয়াচি ব্যান্ডের সাথে সাখনিউকের ২৭তম জন্মদিন উদযাপন করে নবদম্পতি।

তিজুয়ানা সিটি কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই সপ্তাহ আগে এই জুটি মেক্সিকোতে আসে। ডোব্রোভস্কি অভিবাসন নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারছিলেন না। কেননা, বর্তমানে এটি কেবলমাত্র যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয় নাগরিকদের জন্য প্রাপ্য। এখন যেহেতু তিনি একজন ইউক্রেনীয়কে বিয়ে করেছেন। সুতরাং এই দম্পতিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নিউইয়র্কে পুনরায় বসবাসের অনুমতি পাবে আশা করা যাচ্ছে। সূত্র: বিবিসি, ফক্স৫