ইউক্রেনে গোপন সফরে অ্যাঞ্জেলিনা জোলি, বিপাকে অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজুড়ে মানবিক কাজের জন্য বেশ সুখ্যাতি অর্জন করেছেন। ইউনিসেফের দূত হিসাবে সারা বিশ্বে সফর করে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ইউক্রেন সফর করেছেন অভিনেত্রী। তবে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে তার এই গোপন সফর কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো সফর করেন জোলি। এ সময় কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ডসহ অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় অভিনেত্রীকে।
এর আগে ২০২২ সালে রাশিয়া আক্রমণের পর লভিভ গিয়েছিলেন অভিনেত্রী। এবার আরও বিপজ্জনক ও সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেন জোলি।
জানা গেছে, অ্যাঞ্জেলিনা জোলির এ সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি। তিনি পায়ে হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। যদিও পরে ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস এ ঘটনা নিয়ে একটি বিবৃতি শেয়ার করেছিল, পরে তা দ্রুতই মুছে ফেলা হয়। তারা এ ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার— কোনোটাই করেনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, এ সফরের মাঝেই ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। একটি চেকপোস্টে জোলির দলের এক সদস্য যিনি তার ড্রাইভার ছিলেন, তাকে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে অস্কারজয়ী হলিউড অভিনেত্রীকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে থাকতে দেখা যায়। অন্যান্য ছবিতে তাকে সম্প্রতি রাশিয়ার হামলায় আক্রান্ত ওই শহরের শিশুদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতেও দেখা যায়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







