ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৮:২৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

‘ইউক্রেনে ধর্ষণ করছে রুশ সেনারা’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ইউক্রেনের শহরগুলোতে ঢুকে রুশ সেনারা নারীদের ধর্ষণ করছে। শুক্রবার (৪ মার্চ) লন্ডনের চ্যাথাম হাউসে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেন, এমন বহু ঘটনা আছে। যখন আপনার শহরে বোমা পড়ে, তখন সেনারা দখলকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করে। দুর্ভাগ্যবশত, যখন রুশ সেনারা ইউক্রেনের শহরগুলোতে নারীদের ধর্ষণ করে তখন আন্তর্জাতিক আইনের দক্ষতা সম্পর্কে কথা বলা কঠিন।'

এদিকে পররাষ্ট্রমন্ত্রী তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এছাড়া রয়টার্সের পক্ষ থেকে নিরপেক্ষভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও রাশিয়া বলছে, তাদের ৪৯৮ সৈন্য নিহত হয়েছে।

এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে বলেও দাবি রাশিয়ার।