ইউক্রেনে বেসমেন্টে লুকিয়ে থাকা মেয়েটি দেশে ফিরেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
যুদ্ধের দেশ থেকে বাড়ি ফিরেছে মেয়ে। তাকে কাছে পেয়ে কান্না চেপে রাখতে পারেননি বাবা। আদরের সন্তানকে বুকে টেনে হাউ মাউ করে কেঁদে ওঠেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। সেখানে তৈরি হয় চরম আবেগঘন মুহূর্ত।
জানা গেছে, ভারতের দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর মেয়ে ঈশিতা রহমান। ২০১৯ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান তিনি। দেশটিতে যুদ্ধপরিস্থিতি যতই গুরুতর হচ্ছিল, ততই চিন্তা বাড়ছিল ঈশিতার পরিবারের। অবশেষে রোববার (৬ মার্চ) সন্ধ্যায় এলাহাবাদ গ্রামপঞ্চায়েতের পাঠানপাড়ার বাড়িতে ফিরেছে ঈশিতা, স্বস্তি পরিবারের।
ঈশিতা বলেন, 'খুব ভয়ে দিন কাটছিল। আমরা বেসমেন্টে লুকিয়ে থাকতাম। কী করবো বুঝতে পারছিলাম না। বাইরে অহরহ বোমাবর্ষণ। সবসময় বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেতাম। দিনরাত সাইরেন বাজছে। ভয়ঙ্কর এক পরিস্থিতি। বলে বোঝাতে পারব না কী অবস্থা হয়েছিল। জীবন নিয়ে সংশয় ছিল। ফিরব কি না কিছুই জানতাম না।'
তিনি আরও বলেন, 'আমি কিয়েভে ছিলাম। কিছু বন্ধু ছিল খারকিভে। এই দুই জায়গায় এখন সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। দূতাবাস থেকে আমাদের বলা হয়েছিল, কোনওভাবে সীমান্ত যেন আমরা পার করে আসি। কিন্তু সীমান্ত পার করাই খুব কঠিন ছিল। তারপর অবশ্য ভারতীয় দূতাবাস থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তারা খুব ভালোই তদারকি করেছে।'
প্রসঙ্গত, ২০১৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ঈশিতা। অসুস্থ থাকায় জীবনের প্রথম বড় পরীক্ষাতে বংশীহারী রসিদপুর হাসপাতালের বেডে বসে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময়ই ঈশিতা ঠিক করেন, বড় হয়ে তিনি চিকিৎসক হবেন। হোমিওপ্যাথিতে সুযোগ পেলেও এলোপ্যাথি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল তার। ২০১৯ সালে ইউক্রেনে ডাক্তারি পরার সুযোগ পান তিনি।
সূত্র: টিভি৯বাংলা
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










