ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৮:১৯:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

ইউক্রেনে স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে রুশ হামলা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মেরেফা শহরে একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে এএফপি।

স্থানীয় কয়েকজন কৌঁসুলি জানান, গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) মেরেফা শহরের ওই স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে রুশ বাহিনীর গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

ফেসবুক পোস্টে স্থানীয় এক কৌঁসুলি লিখেন, ইউক্রেনের শহর মেরেফায় বৃহস্পতিবার সকালের দিকে একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে গোলাবর্ষণ করে রুশ বাহিনী। এতে ২১ জন নিহত হন। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক।

ওই কৌঁসুলি জানান, গোলার আঘাতে একটি বহুতল ভবনের জানালাগুলোও উড়ে গেছে। ভবনটি মাঝখানে ভেঙে গেছে। ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এদিকে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে ৫২ শিশুসহ ৭০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্সের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ তথ্য জানিয়েছেন।

ডিকার্লো বলেন, হাসপাতাল ও স্কুলসহ শত শত আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ৭২৬ জন নিহত এবং একই সময়ে ৬৩ শিশুসহ ১ হাজার ১৭৪ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে।

সূত্র : আলজাজিরা, এএফপি