ইউটিউব দেখে একাই সন্তান প্রসব!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
টিয়া ফ্রিম্যান নামের এক তরুণী যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে ভ্রমণ করছিলেন। তুরস্কে যাত্রাবিরতির সময় তার প্রসব বেদনা শুরু হয়। এরপর একটি হোটেল কক্ষে একা একা সন্তান প্রসব করেন তিনি। সহযোগিতা নেন ইউটিউব টিউটোরিয়ালের।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২২ বছরের টিয়া ফ্রিম্যান। গত জানুয়ারিতে বুঝতে পারেন, তিনি অন্ত:সত্বা। তখনই তার তিন মাস হয়েছিল। টিয়া ভেবেছিলেন, জার্মানি যেতে কোনো সমস্যা হবে না। সেখানে তার বন্ধু জ্যাকব জনসনের সঙ্গে দেখা করবেন। যেহেতু এসব ভ্রমণের বিমান টিকিট অনেক ব্যয়বহুল তাই তিনি এই ভ্রমণ বাতিল করতে চাচ্ছিলেন না।
গত ৭ মার্চ টিয়া জার্মানির উদ্দেশে রওনা দেন। তুরস্কে যাত্রাবিরতিতে তার প্রসব বেদনা শুরু হয়। বাধ্য হয়ে এরপর একটি হোটেল কক্ষে কারও সাহায্য ছাড়াই ছেলে সন্তান জন্ম দেন টিয়া। কিছু সাহায্য নিয়েছেন ইউটিউব থেকে। এই অবিশ্বাস্য ঘটনা নিয়ে টিয়া তার টুইটারে বেশ কয়েকটি পোস্ট দেন। সেখানে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি। এরপর সেগুলো ভাইরাল হয়ে যায়।
বুধবার টিয়ার বন্ধু জ্যাকবও টুইটারে এ ঘটনার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সন্তান প্রসবের পর টিয়া বাথরুম পরিষ্কার করেন। এরপর তিনি তার সন্তানকে বুকের দুধ খাওয়ান। এরপর তারা ঘুমিয়ে পড়েন। পরের দিন টিয়া এয়ারপোর্টে যান। তিনি কীভাবে তার সন্তানকে নিয়ে জার্মানি যেতে পারবেন, এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপর তার ঘটনা শুনে স্থানীয় কর্মকর্তারা ও টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।
এ ঘটনা সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের শিরোনাম করা হয়। এরপর টিয়াকে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নেয়া হয়। সেখানে তিনি তার সন্তানের জন্য জন্মসনদ ও পাসপোর্টের জন্য আবেদন করেন। জন্ম নেয়া ছেলেশিশুটির নাম রাখা হয়েছে জাভিয়ার অ্যাটা ফ্রিম্যান। এরপর তাদের হাসপাতালে নেয়া হয়। দুই সপ্তাহ পর সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন টিয়া।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











