ইউপি প্যানেল চেয়ারম্যান পিয়ারা বেগমকে হত্যা, সন্দেহে স্বামী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের মহিলা প্যানেল চেয়ারম্যান এবং ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার পিয়ারা বেগমকে (৪৪) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল আলীমের (৫০) বিরুদ্ধে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। একই দিন ভোরে ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুল আলীম হাবিবুল্লাহনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও রকনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
নিহতের বাবা হানিফ সরকার ও চাচা আব্দুর রশিদ সরকার জানান, প্রায় দুই বছর আগে আব্দুল আলীমের সঙ্গে একই দল করার সুবাদে পিয়ারা বেগমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এর জেরে আব্দুল আলীম আত্মহত্যার হুমকি দিয়ে এবং বাড়ি ও জমি লিখে দেওয়ার শর্তে স্ত্রী থাকার পরও পিয়ারা বেগমকে বিয়ে করেন। পিয়ারা বেগমও তার প্রথম স্বামীকে তালাক দিয়ে আলীমকে বিয়ে করেন। একই বাড়িতে থাকার কারণে বিয়ের পর থেকেই আলীমের প্রথম স্ত্রী শিউলি, তার দুই মেয়ে তাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে।
তারা অভিযোগ করেন, আলীম বিল্ডিংয়ের অর্ধেকসহ বাড়ি লিখে দিলেও জমি লিখে না দেওয়ায় পিয়ারা জমির জন্য তাকে চাপ দিতে থাকেন। এরপর জমি বাবদ পিয়ারার কাছ থেকে আলীম ১৭ লাখ টাকাও নেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে একটি সালিশ বৈঠক হয়। উভয়পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ বিছানার মধ্যে ফেলে রেখে ঘাতকরা সবাই পালিয়ে যায়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনাই মনে হচ্ছে। আলীম তার আরেক স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছেন। ঘটনা তদন্ত করা হচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











