ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ইউরোপজুড়ে করোনার নতুন ঢেউয়ে ডব্লিউএইচওর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউরোপজুড়ে করোনা সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে উদ্বেগের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ।

তিনি বলেন, ইউরোপে করোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব চিন্তিত। জরুরি ব্যবস্থা নেয়া না হলে আগামী মার্চ মাস নাগাদ ইউরোপে পাঁচ লাখ মানুষের মৃত্যুর রেকর্ড হতে পারে।

তিনি আরও বলেন, মাস্ক পরার মতো পদক্ষেপ নেয়া হলে তা জরুরি কাজে লাগতে পারে। ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ করোনা শনাক্তের উচ্চ হারের কথা বলেছে। এ ছাড়া জরুরি ব্যবস্থা হিসেবে সর্বাত্মক ও আংশিক লকডাউনের ঘোষণাও দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্কতার কথা বলা হয়েছে।

হ্যান্স ক্লুগ বলেন, শীতের মৌসুমের পাশাপাশি অপর্যাপ্ত টিকাদান ও অধিক সংক্রামক করোনার ডেলটা ধরনের আঞ্চলিক আধিপত্যের কারণে করোনা ছড়িয়েছে বেশি। জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি, টিকা গ্রহণের হার বাড়ানো ও নতুন চিকিৎসা পদ্ধতি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে।

সাক্ষাৎকারে ডব্লিউএইচওর এ কর্মকর্তা বলেন, আমাদের অঞ্চলে মৃত্যুহার বেড়ে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯। এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে কী করতে হবে, তা আমাদের জানা।

ক্লুগ আরও বলেন, বাধ্যতামূলক টিকাদান ব্যবস্থাকে শেষ অবলম্বন হিসেবে দেখা উচিত, তবে বিষয়টি নিয়ে আইনি ও সামাজিক বিতর্ক করা সময়োপযোগী হয়ে দাঁড়িয়েছে।