ইউরোপে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি সুইডেনের বাসিন্দা। বৃহস্পতিবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সুইডেনের স্যোশাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী জ্যাকব ফোর্সমেড। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আজ বিকেলে আমরা সংবাদ পেলাম যে আমাদের দেশে এমপক্সে (মাঙ্কিপক্স) আক্রান্ত একজন রোগী রয়েছেন। তিনি মাঙ্কিপক্স বিপজ্জনক ধরন ক্ল্যাড ওয়ানে আক্রান্ত। আমার জানামতে ইউরোপে তিনিই এই রোগে প্রথম আক্রান্ত ব্যক্তি।”
মাঙ্কিপক্স একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু’র মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে।
মাঙ্কিপক্স ত্বকের ক্ষত সৃষ্টি করে এবং মারাত্মক হতে পারে, এ রোগে আক্রান্ত ১০০ রোগীর মধ্যে চারজন মারা যায়। বর্তমানে মাঙ্কিপক্সের দু’টি ধরন সম্পর্কে জানা গেছে— ক্ল্যাড ১ এবং ক্ল্যাড ২। ক্ল্যাড ১ ধরনটি বেশি শক্তিশালী।
সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অলিভিয়া উইগজেল জানান, আক্রান্ত ওই ব্যক্তি কিছুদিন আগে কঙ্গো সফরে গিয়েছিলেন। সেখানেই এই রোগে আক্রান্ত হন তিনি।
সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










