ইজতেমার সময় বাড়ল একদিন, আখেরি মোনাজাত মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময় একদিন বেড়েছে। আখেরি মোনাজাত সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সকাল থেকে ইজতেমায় অংশ নিয়েছে মাওলানা সা’দ অনুসারীরা। ১৭-১৮ ফেব্রুয়ারি দুদিন ইজতেমা হওয়ার কথা থাকলেও বৃষ্টিসহ বিভিন্ন কারণে মোনাজাত একদিন পেছানো হয়েছে বলে জানান তাবলিগ সংশ্লিষ্টরা ।
তারা জানান, রবিবার সকালে শিলাবৃষ্টির কারণে ইজতেমা কার্যক্রম শুরু করতে দেরি হয়। বিভিন্ন জেলা থেকে সাথীরা ময়দানে প্রবেশ করেছেন জোহরের পর। তাই মঙ্গলবার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে দিনভর বৃষ্টির কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের। ভোররাত থেকে কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে মানুষের চাপাচাপি এবং বৃষ্টি ও বাতাসের কারণে বয়স্ক মুসল্লিদের ভোগান্তি বেশি হয়েছে। এ সময় অনেককে তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় বস্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










