ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২০:৪৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

ইতালিতে কমে আবারো বাড়লো করোনায় মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। টানা কয়েক দিন ধরে মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা আশার আলো দেখছিলেন দেশটির অধিবাসীরা। তবে আজ (মঙ্গলবার) আবার বেড়েছে মৃতের সংখ্যা। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মৃত্যুবরণ করেছে ৫৩৪ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ২৪ হাজার ৬৪৮ জন।

গত কয়েক দিনে রেকর্ডসংখ্যক লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজও এ সংখ্যা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৭২৩ জন।

এদিন নতুন আক্রান্ত ২ হাজার ৭২৯ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৪৭১ জন, যা গতকালের চেয়ে ১০২ জন কম। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক লক্ষ ৭ হাজার ৭০৯ জন। দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৩৫৭ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১ হাজার ৬০০ জন।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ২০৩ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ৫৭৯ দাঁড়িয়েছে, যা গতকাল সোমবারের চেয়ে ৪০ জন বেশি। এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৯৩১ জন। আজ মোট আক্রান্তের সংখ্যা ৯৬০ জন। এ অঞ্চলে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৬৬ জন।

করোনাভাইরাসের ধাক্কায় বিপর্যস্থ ইতালির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এদিকে আগামী ৩ মে লকডাউন শেষ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে লকডাউন কিছুটা শিথিল করা হতে পারে বলে সরকার থেকে ঈঙ্গিত দেয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে আগামী দিনগুলোতে করোনাভাইরাসে দেশের সার্বিক পরিস্থিতির উপর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে।

তিনি আরো বলেন, লকডাউন শেষে করোনাভাইরাসের টিকা বের না হওয়া পর্যন্ত খুলে দেয়া সব প্রতিষ্ঠানকে সরকারি বিধি-নিষেধ মেনে চলতে হবে।

এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে প্রায় আট হাজার অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। এছাড়াও জার্মান থেকে আগত একটি মেডিকেল টিম ইতালির নাপলি এলাকায় চিকিৎসতা সেবা দিতে শুরু করেছে। এছাড়াও তিউনিশিয়া, কাতার, আলবেনিয়া, চীন, কিউবা এবং রাশিয়া থেকে আগত মেডিকেল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।

এদিকে, বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৬১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৬১ জন। অপরদিকে ৬ লাখ ৯০ হাজার ৩৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি