ইতালিতে করোনায় একদিনে আক্রান্তের চেয়ে সুস্থ চারগুণ বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার পর ইউরোপে শুরুর দিকে ইতালিতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটা ঘটেছে। তবে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে ধারাবাহিকভাবে সংক্রমণের হার কমতে শুরু করেছে। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চার হাজার ৯১৭ জন। নতুন আক্রান্ত হয়েছে ৭৮৯ জন এবং প্রাণহানির সংখ্যা ২৪২ জন। গত কয়েকদিন ধরে প্রাণহানির সংখ্যা ছিল ২০০-এর নিচে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৬১০ জন।
প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে কয়েক শত মানুষ। গত দুই মাসের বেশি সময় ধরে এই দৃশ্য দেখছে ইতালির মানুষ। তবে সম্প্রতি মৃত্যু এবং আক্রান্তে সংখ্যা কমে আসায় কিছুটা আশা দেখছিল ইউরোপের এই দেশটির বাসিন্দারা। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৮০৮ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৮৮৫ জন বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা সংস্থা।
দেশটির সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানায় সংস্থাটি। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ বিশ হাজার ২০৫ জন। মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে অনেক বেশি।
এদিকে ধারাবাহিকভাবে পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৪ মে থেকে লকডাউন শিথিল করতে শুরু করেছে ইতালির সরকার।প্রায় দুই মাস লকডাউনের কারণে দেশটির অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতেই লকডাউন শিথিল করা হয়েছে এবং লোকজন কাজে ফিরতে শুরু করেছে। সোমবার থেকে বার-রেস্টুরেন্ট খুলে দেয়া হবে, তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চার স্কয়ার মিটার দূরত্ব রেখে টেবিল সাজানোর নির্দেশ দেয়া হয়েছে।
-জেডসি
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











