ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ২২ হাজার ৯৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেছে।এছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে ৬৩০ জনের। এর ফলে করোনা মহামারি শুরু হওয়ার পর ইতালিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ৪৫৩ জনে পৌঁছেছে। মৃত্যুর দিক দিয়ে ইউরোপে এটি দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বে ষষ্ঠ।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্যানুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ শতাংশ কমে এসেছে।দেশটিতে সংক্রমণের হার ১৫ শতাংশের আশেপাশে রয়েছে।এর অর্থ হচ্ছে ইতালিতে এখনও ভাইরাসের সংক্রমণ হচ্ছে তবে সেটা ধীরগতিতে।
ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এটি ঠেকাতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। এমতাবস্থায় বড়দিনের সময় মানুষজন যেন আক্রান্ত না হয়ে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে এই উৎসব উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিচ্ছে।
দেশটির সরকার ডিসেম্বরের শুরুতে নতুন একটি ডিক্রি জারি করবে বলে মনে করা হচ্ছে। ওই ডিক্রিতে শপিং এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য নতুন নিয়ম ঘোষণা করা হবে। বড়দিনের ছুটিতে শপিংয়ের সময় বাড়বে বলে মনে করা হচ্ছে।
যদিও ইতালির প্রধানমন্ত্রী জুইসেপ্পে কন্তে বলেছেন, বড় জমায়েত এড়িয়ে চলতে হবে। এ ধরনের জমায়েত শুধু নিকটাত্মীয়দের নিয়েই করতে হবে। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, উৎসবের সময় সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলে পরবর্তী বছর করোনার তৃতীয় ঢেউ আসবে দেশটিতে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











