ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

ইতালিতে করোনায় মৃত্যু ২৩ হাজার ৬৬০ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে।দেশটিতে গত কয়েক দিনে রেকর্ডসংখ্যক লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজও এ সংখ্যা অব্যাহত রয়েছে। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ১২৮ জন। এদিন প্রাণ হারিয়েছে ৪৩৩ জন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছে ২৩ হাজার ৬৬০ জন।

এদিন নতুন আক্রান্ত ৩ হাজার ৪৭ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৬৩৫ জন, যা গতকালের চেয়ে ১০২ জন কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১২৮ জন। চিকিৎসাধীন এক লক্ষ ৮ হাজার ২৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৯২৭ বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ হাজার ৫৫ জন।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ১৬৩ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ২৩৬ জন। আজ মোট আক্রান্তের সংখ্যা ৮৫৫ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯০ জন। এ অঞ্চলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৫২৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি